Skip to main content

অফলাইনে ওয়েবপেজ দেখতে চাইলে

ইন্টারনেটে কোনো ওয়েবপেজ চাইলে পরবর্তী সময়ে সংযোগ ছাড়াই দেখা যায়। এ জন্য ওয়েবসাইট দেখার সফটওয়্যার বা ব্রাউজারে কিছু সেটিংস পাল্টে নিতে হবে। জনপ্রিয় দুই ইন্টারনেট ব্রাউজার গুগল ক্রোম ও মজিলা ফায়ারফক্সে কীভাবে কাজটি করবেন, তা-ই থাকছে এখানে।
       Image result for google chrome
গুগল ক্রোমের জন্য
জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোমে আছে সাইট ক্যাশ করে রাখার সুবিধা। ঘণ্টা খানেক আগে যে ওয়েবপেজ ইন্টারনেট সংযোগ ব্যবহার করে দেখেছেন সেটি পরে ইন্টারনেট সংযোগ ছাড়া আবার দেখতে হলে প্রথমে গুগল ক্রোম চালু করুন। এবার ক্রোমের অমনি বক্স বা অ্যাড্রেস বারে ‘chrome://flags/#show-saved-copy’ লিখে এন্টার বোতাম চাপুন অথবা অমনি বক্সে chrome://flags লিখে এন্টার চেপে আবার কি-বোর্ডের CTRL+F বোতাম চাপুন। সার্চ বক্সে Enable Show Saved Copy Button লিখুন। Enable Show Saved Copy Button নামের হলুদ একটি ক্রোম ফ্লাগস দেখতে পাবেন। এর ঠিক নিচের ড্রপডাউন মেন্যুতে ক্লিক করে Enable: Primary নির্বাচন করুন। ব্যাস হয়ে গেল। কাজটি পরীক্ষা করতে চাইলে ইন্টারনেট সংযোগ চালু থাকা অবস্থায় পছন্দের যেকোনো ওয়েবসাইট চালু করুন। এবার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে কি-বোর্ডের CTRL‍+H বোতাম চাপুন। সাম্প্রতিক দেখা ওয়েবপেজগুলো এখানে পাবেন। এখানে থেকে যেকোনো লিংকে ক্লিক করলে This page is not available পাতায় Show saved copy নামে একটি নীল রঙের বোতাম পাবেন। এখানে ক্লিক করলেই ইন্টারনেট সংযোগ ছাড়াই সংরক্ষিত পেজটি দেখতে পাবেন।
       Image result for mozilla firefox
ফায়ারফক্সে সুবিধাটি পেতে হলে
ক্রোম ব্রাউজারের মতো ফায়ারফক্সে আলাদা কোনো ফ্লাগ পাবেন না। তবে চিন্তার কিছু নেই। ফায়ারফক্স চালু করুন। অফলাইনে ওয়েবপেজ দেখতে হলে ওপরের ডান পাশের হ্যাম বার্গার মেন্যুতে (সমান্তরাল তিনটি দাগওয়ালা আইকন) ক্লিক করুন। এবার Developer বোতামে ক্লিক করে আবার তালিকার Work Offline-এ ক্লিক করুন। নিয়ম ঠিকঠাক অনুসরণ করলে ব্রাউজারের অনলাইনে থাকা পাতাগুলোকে ক্যাশে জমা করবে এবং সংযোগ বিচ্ছিন্ন হলেও সেই পাতাগুলো যখন খুশি দেখতে পাবেন। আগের মতোই অফলাইনে সাম্প্রতিক পাতাগুলো দেখতে কি-বোর্ডের CTRL+H বোতাম চেপে কাঙ্ক্ষিত লিংকে ক্লিক করলেই ইন্টারনেট সংযোগ ছাড়াই সে ওয়েবপেজ দেখতে পারবেন।
About Health

Comments

Popular posts from this blog

Best Hiking - The best hiking equipment reviewed

Best Hiking - The best hiking equipment reviewed Best Hiking Socks for Summer   Recently updated! Socks are one of the most underrated pieces of hiking clothing – hikers often spend a lot of money on advanced hiking gear but when it comes to socks they somehow forget how uncomfortable it is to have wet/moist feet. Hiking socks should transport the moisture from the feet to the boot’s lining so that… Read More » Handheld GPS