Skip to main content

Health Pages;

Image result for child with allergy
শিশুকে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করাতে হবে।
 বাচ্চার ঘন ঘন সর্দি এড়াতে যা করবেন
 দীর্ঘদিন বাচ্চার যদি সর্দি লেগে থাকে, কার ভালো লাগে বলেন? এর ফলে বাচ্চা তো সারাক্ষণ অস্বস্তিতে থাকে, কোনো কিছুতে মনোযোগ দিতে পারে না। আর মা-বাবারও উদ্বেগের সীমা থাকে না। তবে বেশির ভাগ ক্ষেত্রে বাচ্চাদের দীর্ঘমেয়াদি সর্দির প্রধান কারণ অ্যালার্জি। এটা অনেক সময় বংশগতও হতে পারে।

পরিবারে কারো এমন ঘন ঘন সর্দি বা অ্যাজমার লক্ষণ থাকতে পারে। তবে মনে রাখতে হবে, বংশগত আর ছোঁয়াচে দুটো ভিন্ন বিষয়। আর এ রোগটা যেহেতু ছোঁয়াচে নয়, তাই অ্যালার্জি আক্রান্ত পরিবারের অন্য সদস্য থেকে ছোট শিশুদের দূরে রাখার কোনো মানে হয় না। আবার বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়ের খাবারের সঙ্গেও বাচ্চার এ ধরনের ঘন ঘন সর্দি কাশির কোনো সম্পর্ক নেই। তাই মায়েদের খাবারে অহেতুক বিধিনিষেধের কোনো প্রয়োজন নেই।

অনেকেই বাচ্চাদের গরুর মাংস, হাঁসের ডিম, ইলিশ, চিংড়ি, মিষ্টিকুমড়া, বাদামসহ অনেক কিছুই খেতে মানা করেন। এটাও ঠিক নয়। এসব খাবারে অ্যালার্জি হয় এটা সত্য, কিন্তু ঢালাওভাবে সব খাবারই খেতে বারণ করা উচিত নয়। যে বাচ্চার যে খাবারে অ্যালার্জি হবে, শুধু সেই খাবার বন্ধ রাখতে হবে।


ঘন ঘন সর্দি প্রতিরোধে আরো যা করতে হবে তা হলো :

১. ধুলাবালি থেকে দূরে থাকা। বাইরে বের হলে মাস্ক বা নাকে রুমাল ব্যবহার করা।
২. আইসক্রিম ও ফ্রিজের পানি শুধু শীতে নয়, সারা বছরই পরিহার করা।
৩. বাচ্চারা বাথরুমে অনেকক্ষণ ধরে থাকেতে চায়, সেটা পরিহার করা।
৪. চুলা ও সিগারেটের ধোঁয়া, মশার কয়েল থেকে শিশুদের দূরে রাখা।
৫. নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করা।
৬. স্কুল বা বাইরে থেকে এসে ঘামে ভেজা জামা দ্রুত পাল্টে ফেলা।
৭. স্যাঁতসেঁতে বদ্ধঘরে এই রোগ বেশি হয়, তাই আলো-বাতাসপূর্ণ পরিবেশে বাচ্চাকে রাখা।

লেখক : রেজিস্ট্রার, শিশু বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ।

About Health.

Comments

Popular posts from this blog

অফলাইনে ওয়েবপেজ দেখতে চাইলে

ইন্টারনেটে কোনো ওয়েবপেজ চাইলে পরবর্তী সময়ে সংযোগ ছাড়াই দেখা যায়। এ জন্য ওয়েবসাইট দেখার সফটওয়্যার বা ব্রাউজারে কিছু সেটিংস পাল্টে নিতে হবে। জনপ্রিয় দুই ইন্টারনেট ব্রাউজার গুগল ক্রোম ও মজিলা ফায়ারফক্সে কীভাবে কাজটি করবেন, তা-ই থাকছে এখানে।        গুগল ক্রোমের জন্য জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোমে আছে সাইট ক্যাশ করে রাখার সুবিধা। ঘণ্টা খানেক আগে যে ওয়েবপেজ ইন্টারনেট সংযোগ ব্যবহার করে দেখেছেন সেটি পরে ইন্টারনেট সংযোগ ছাড়া আবার দেখতে হলে প্রথমে গুগল ক্রোম চালু করুন। এবার ক্রোমের অমনি বক্স বা অ্যাড্রেস বারে ‘chrome://flags/#show-saved-copy’ লিখে এন্টার বোতাম চাপুন অথবা অমনি বক্সে chrome://flags লিখে এন্টার চেপে আবার কি-বোর্ডের CTRL+F বোতাম চাপুন। সার্চ বক্সে Enable Show Saved Copy Button লিখুন। Enable Show Saved Copy Button নামের হলুদ একটি ক্রোম ফ্লাগস দেখতে পাবেন। এর ঠিক নিচের ড্রপডাউন মেন্যুতে ক্লিক করে Enable: Primary নির্বাচন করুন। ব্যাস হয়ে গেল। কাজটি পরীক্ষা করতে চাইলে ইন্টারনেট সংযোগ চালু থাকা অবস্থায় পছন্দের যেকোনো ওয়েবসাইট চালু করুন। এবার ইন্...

Best Hiking - The best hiking equipment reviewed

Best Hiking - The best hiking equipment reviewed Best Hiking Socks for Summer   Recently updated! Socks are one of the most underrated pieces of hiking clothing – hikers often spend a lot of money on advanced hiking gear but when it comes to socks they somehow forget how uncomfortable it is to have wet/moist feet. Hiking socks should transport the moisture from the feet to the boot’s lining so that… Read More » Handheld GPS