Skip to main content

কেন হয় মাথাব্যথা ?



                  মাথাব্যথাকে হালকাভাবে নেবেন না। 





মাথাব্যথাকে সাধারণত ভাগ করা হয় কারণ, সময়, তীব্রতা—এসবের ওপর নির্ভর করে। মাথাব্যথা কখনো কখনো শরীরের জটিল রোগের লক্ষণ হিসেবে প্রকাশ পায়। তাই একে হালকাভাবে নেওয়ার কিছু নেই।

এখনকার বেশিরভাগ মাথাব্যথা হয় আধুনিক জীবনযাপনের অভ্যাসের কারণে। ডায়াবেটিক, ওজনাধিক্য, হৃদরোগের মতো মাথাব্যথাও বর্তমান সময়ের অন্যতম একটি শারীরিক সমস্যা।
মাথাব্যথার কারণ জানিয়ে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই প্রকাশ করেছে একটি প্রতিবেদন।
আপনি কি জানেন যাদের রক্তচাপ কম থাকে, তাদের মাথাব্যথা থাকতে পারে? মাথায় অক্সিজেন না পৌঁছানোর কারণে এমন সমস্যা হতে পারে।

ধূমপান মাথাব্যথার একটি অন্যতম কারণ। সিগারেটের মধ্যে যেসব রাসায়নিক পদার্থ থাকে, এগুলো মাথাব্যথা তৈরি করতে পারে।

শরীরে পানির অভাব হলে মাথাব্যথা হতে পারে। পাতলা পায়খানা, মদ্যপান, ক্যাফেইন গ্রহণ ইত্যাদি পানিশূন্যতা তৈরি করে মাথাব্যথা ঘটাতে পারে।

বিষণ্ণতা মাথাব্যথার আরেকটি কারণ। কখনো কখনো মাথায় আঘাত, খুলি, ঘাড়ে আঘাত মাথাব্যথার কারণ হয়। চোখের সমস্যা, বসার সময় অঙ্গবিন্যাসে সমস্যা স্নায়ুতে সমস্যা করতে পারে। এতে মাথাব্যথা হয়।

এ ছাড়া মাথাব্যথা হতে পারে দুশ্চিন্তা, মাইগ্রেন, সাইনাসের কারণে। এ ছাড়া অনেক সময় শরীরের বাজে কোলেস্টেরলের জন্য মাথাব্যথা করে। অনেক সময় পেটে গ্যাস বা হজমে সমস্যা হলেও কিন্তু মাথাব্যথা করে।

মাথাব্যথা হলে অনেকেই ব্যথানাশক ওষুধ খান। তবে মাথাব্যথা যদি দীর্ঘমেয়াদি হয়, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি

Comments

Popular posts from this blog

অফলাইনে ওয়েবপেজ দেখতে চাইলে

ইন্টারনেটে কোনো ওয়েবপেজ চাইলে পরবর্তী সময়ে সংযোগ ছাড়াই দেখা যায়। এ জন্য ওয়েবসাইট দেখার সফটওয়্যার বা ব্রাউজারে কিছু সেটিংস পাল্টে নিতে হবে। জনপ্রিয় দুই ইন্টারনেট ব্রাউজার গুগল ক্রোম ও মজিলা ফায়ারফক্সে কীভাবে কাজটি করবেন, তা-ই থাকছে এখানে।        গুগল ক্রোমের জন্য জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোমে আছে সাইট ক্যাশ করে রাখার সুবিধা। ঘণ্টা খানেক আগে যে ওয়েবপেজ ইন্টারনেট সংযোগ ব্যবহার করে দেখেছেন সেটি পরে ইন্টারনেট সংযোগ ছাড়া আবার দেখতে হলে প্রথমে গুগল ক্রোম চালু করুন। এবার ক্রোমের অমনি বক্স বা অ্যাড্রেস বারে ‘chrome://flags/#show-saved-copy’ লিখে এন্টার বোতাম চাপুন অথবা অমনি বক্সে chrome://flags লিখে এন্টার চেপে আবার কি-বোর্ডের CTRL+F বোতাম চাপুন। সার্চ বক্সে Enable Show Saved Copy Button লিখুন। Enable Show Saved Copy Button নামের হলুদ একটি ক্রোম ফ্লাগস দেখতে পাবেন। এর ঠিক নিচের ড্রপডাউন মেন্যুতে ক্লিক করে Enable: Primary নির্বাচন করুন। ব্যাস হয়ে গেল। কাজটি পরীক্ষা করতে চাইলে ইন্টারনেট সংযোগ চালু থাকা অবস্থায় পছন্দের যেকোনো ওয়েবসাইট চালু করুন। এবার ইন্...

চল্লিশের পর নারীর যেই শারীরিক পরীক্ষাগুলো করা জরুরি |

চল্লিশের পর নারীর শরীরে কিছু পরীক্ষা অবশ্যই করানো জরুরি। চল্লিশের পর নারীর শরীরে বিভিন্ন রোগব্যাধি আক্রমণ করতে থাকে। তাই এ সময় কিছু পরীক্ষা করা খুবই জরুরি। জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন। 1. থাইরয়েডের কার্যক্রম থাইরয়েড সমস্যায় অনেক নারীই ভুগে থাকেন। অনেকের হাইপোথাইরয়েডিজম এবং অনেকের হাইপারথাইরয়েডিজম হয়। হাত-পায়ে ও গাঁটে ব্যথা, পা ফোলা ইত্যাদি থাইরয়েড সমস্যার লক্ষণ। 2. প্যাপ স্মেয়ার এই পরীক্ষা অনেকেই এড়িয়ে যান। জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকি আছে কি না, এটি বোঝার জন্য এই পরীক্ষা করা হয়। ৩০ বছর থেকেই এ পরীক্ষা করা উচিত। আর অবশ্যই ৪০ বছরের পর এই পরীক্ষা দুই থেকে তিন বছর পরপর করতে হবে। 3. হৃৎপিণ্ড বয়স বাড়তে থাকলে হৃদরোগের ঝুঁকিও বাড়ে। তাই চল্লিশের পর হার্ট ভালো আছে কি না, সেটি নিয়মিত চেকআপ করতে হবে। 4. ডায়াবেটিস ৪০ বছরের পর অনেক নারীই ডায়াবেটিসে আক্রান্ত হন। বিশেষ করে টাইপ-টু ডায়াবেটিসে। তাই ডায়াবেটিস আছে কি না, এই পরীক্ষাও করা উচিত। 5. রক্তচাপ মেনোপজ হওয়ার পর উচ্চ রক্তচাপের আশঙ্কা বেড়...