Skip to main content

উইন্ডোজ ১০ কম্পিউটারের গতি বাড়ান


 


অভিজ্ঞরা বলে থাকেন, সাজসজ্জা ও যন্ত্রাংশ ব্যবস্থাপনায় উইন্ডোজ ৭ এবং এক্সপি সেরা, আর সে তুলনায় সর্বশেষ উইন্ডোজ ১০ খানিকটা ভারী অপারেটিং সিস্টেম। যাঁরা সম্প্রতি তাঁদের উইন্ডোজ হালনাগাদ করেছেন, তাঁরা সম্ভবত কিছুটা ধীরগতির অভিজ্ঞতা পাচ্ছেন, বিশেষ করে যাঁরা উইন্ডোজ ৭ ব্যবহার করে অভ্যস্ত। নতুন অনেক সেটিং যুক্ত হওয়ায় সেগুলো পরিবর্তন করে পুরোনো যন্ত্রাংশেও উইন্ডোজ ১০ চালিত কম্পিউটারের গতি অনেকটাই বাড়ানো সম্ভব।
 Image result for windows 10 pictures               Image result for windows 10 pictures
স্টার্টআপ প্রোগ্রাম বন্ধ রাখা: দ্রুত ব্যবহারের সুবিধা করতে কিছু প্রোগ্রাম কম্পিউটার চালু হওয়ার সঙ্গে সঙ্গে আপনা-আপনি চলতে থাকে। এগুলোই স্টার্টআপ আইটেম। এর মধ্যে অনেকগুলোর ব্যবহার খুবই সীমিত। তাই ব্যবহার কম এমন প্রোগ্রামগুলো স্টার্টআপ তালিকা থেকে বন্ধ করে দিলে কম্পিউটার কিছুটা গতি ফিরে পাবে। স্টার্টআপ তালিকাটা এখন থেকে পাওয়া যাবে টাস্ক ম্যানেজারে। এ জন্য স্টার্ট বোতাম বা টাস্কবারে ডান ক্লিক করে টাস্ক ম্যানেজার নির্বাচন করুন বা কি-বোর্ড থেকে একসঙ্গে Ctrl+Shift+Esc চেপে টাস্ক ম্যানেজার চালু করুন। এবার ওপরের দিকে স্টার্টআপ ট্যাবে ক্লিক করে তালিকায় থাকা একেকটি প্রোগ্রাম নির্বাচন করে প্রতিবার নিচে থাকা Disable বোতামটি চেপে দিন।
 অপ্রয়োজনীয়
 অ্যাপ নিষ্ক্রিয়করণ: ইনস্টল করা সফটওয়্যারে তালিকা দেখতে টাস্কবারে থাকা সার্চ বক্সে Uninstall লেখার পর অনুসন্ধান তালিকা থেকে Change or remove a program অপশনটিতে ক্লিক করুন। এখান থেকে যেসব প্রোগ্রাম দরকার, নেই সেগুলো বেছে বেছে ওপরের আনইনস্টল বোতামে ক্লিক করে মুছে দিন। আর উইন্ডোজের নিজস্ব অনেক অ্যাপ আছে, যেগুলো নিজের অজান্তেই চলতে থাকে। সেগুলো নিষ্ক্রিয় করতে স্টার্ট বোতাম থেকে সেটিংস অপশনে ক্লিক করুন। সেখান থেকে প্রাইভেসি নির্বাচন করে বাঁ দিকে একেবারে নিচের দিকে থাকা ব্যাকগ্রাউন্ড অ্যাপস ক্লিক করুন। এবার এই তালিকা থেকে অন করা অ্যাপগুলো অফ করে দিন।
 অ্যাডভান্স
 সিস্টেম সেটিংস পরিবর্তন: স্টার্ট মেনুতে মাউসের ডান বোতামে ক্লিক করে সিস্টেম নির্বাচন করুন। এবার বাঁ থেকে অ্যাডভান্স সিস্টেম সেটিংসে ক্লিক করে ওপরে থাকা অ্যাডভান্সড ট্যাবে ক্লিক করুন। এখন প্রথমেই থাকা পারফরম্যান্স অংশের সেটিংস বোতামে ক্লিক করুন। ওপরের ভিজ্যুয়াল ইফেক্টস ট্যাবের অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরম্যান্স নির্বাচন করে দিন। পর্দায় দেখতে চোখের আরামের জন্য নিচের তালিকা থেকে শুধু স্মুথ এজ অব স্ক্রিন ফন্টস অপশনটি টিক দিয়ে দিন।
 হার্ড
 ডিস্ক পরিষ্কার করা: টাস্কবারে থাকা সার্চ বক্সে লিখুন Disk Cleanup এবং কি-বোর্ডে এন্টার বোতাম চাপুন। এবার সিস্টেম ড্রাইভ (C:) ড্রাইভ নির্বাচন করে বা থাকা অবস্থায় ওকে করুন। ওপরের দিকে থাকা তালিকায় টিক দিয়ে নিচের ক্লিন আপ সিস্টেম ফাইলস বোতামে ক্লিক করুন। এবারও সিস্টেম ড্রাইভ নির্বাচন করে ওকে করুন। নতুন আসা তালিকায় পুনরায় টিক দিয়ে ওকে করুন। তারপর ডিলিট ফাইলস বোতামে ক্লিক করে অপ্রয়োজনীয় পুরোনো সব ফাইল মুছে দিন। এতে হার্ড ডিস্কের অনেকখানি জায়গা খালি হয়ে যাবে।

Comments

Popular posts from this blog

অফলাইনে ওয়েবপেজ দেখতে চাইলে

ইন্টারনেটে কোনো ওয়েবপেজ চাইলে পরবর্তী সময়ে সংযোগ ছাড়াই দেখা যায়। এ জন্য ওয়েবসাইট দেখার সফটওয়্যার বা ব্রাউজারে কিছু সেটিংস পাল্টে নিতে হবে। জনপ্রিয় দুই ইন্টারনেট ব্রাউজার গুগল ক্রোম ও মজিলা ফায়ারফক্সে কীভাবে কাজটি করবেন, তা-ই থাকছে এখানে।        গুগল ক্রোমের জন্য জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোমে আছে সাইট ক্যাশ করে রাখার সুবিধা। ঘণ্টা খানেক আগে যে ওয়েবপেজ ইন্টারনেট সংযোগ ব্যবহার করে দেখেছেন সেটি পরে ইন্টারনেট সংযোগ ছাড়া আবার দেখতে হলে প্রথমে গুগল ক্রোম চালু করুন। এবার ক্রোমের অমনি বক্স বা অ্যাড্রেস বারে ‘chrome://flags/#show-saved-copy’ লিখে এন্টার বোতাম চাপুন অথবা অমনি বক্সে chrome://flags লিখে এন্টার চেপে আবার কি-বোর্ডের CTRL+F বোতাম চাপুন। সার্চ বক্সে Enable Show Saved Copy Button লিখুন। Enable Show Saved Copy Button নামের হলুদ একটি ক্রোম ফ্লাগস দেখতে পাবেন। এর ঠিক নিচের ড্রপডাউন মেন্যুতে ক্লিক করে Enable: Primary নির্বাচন করুন। ব্যাস হয়ে গেল। কাজটি পরীক্ষা করতে চাইলে ইন্টারনেট সংযোগ চালু থাকা অবস্থায় পছন্দের যেকোনো ওয়েবসাইট চালু করুন। এবার ইন্...

Best Hiking - The best hiking equipment reviewed

Best Hiking - The best hiking equipment reviewed Best Hiking Socks for Summer   Recently updated! Socks are one of the most underrated pieces of hiking clothing – hikers often spend a lot of money on advanced hiking gear but when it comes to socks they somehow forget how uncomfortable it is to have wet/moist feet. Hiking socks should transport the moisture from the feet to the boot’s lining so that… Read More » Handheld GPS