Skip to main content

নিরবিচ্ছিন্ন ঘুমের জন্য ত্যাগ করুন ৬টি বদঅভ্যাস



                      Image result for sleeping woman image

সুস্থভাবে বেঁচে থাকতে হলে ঘুমানো অত্যন্ত জরুরী। কম ঘুমের ফলে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে। মানসিক অবসাদ থেকে শুরু করে উদ্বেগে ভোগা,ডায়বেটিস, হার্টের রোগ, এমনকী কোনও কোনও ক্ষেত্রে ক্যানসারের সম্ভাবনাও থাকতে পারে।দিনের পর দিন ঘুম না হলে তা আপনাকে দ্রুতই মৃত্যুর দিকে নিয়ে যায়।
মানুষের এমন কিছু বদঅভ্যাস থাকে যা ঘুম না হওয়ার পেছনে অন্যতম দায়ী। জেনে নিন সেই বদঅভ্যাগুলো সম্পর্কে এবং সময় থাকতে সেগুলো বদলে ফেলুন :
 * বেশি রাতে খাওয়া-দাওয়া: কথায় আছে, ‘আরলি টু বেড অ্যান্ড আরলি টু রাইজ।’ বেশি রাত করে খাওয়াদাওয়া করার ফলে শরীরের ডাইজেস্টিভ সিস্টেমে সমস্যা দেখা দেয়। এর প্রভাব সরাসরি পড়ে আমাদের ঘুমের উপর। সহজে ঘুম আসতে চায় না।
 *বিছানায় কাজ করা:  অফিসের কাজ আমরা অনেক ক্ষেত্রে বাড়িতে এনে করি। রাত জেগে কাজ করা ঘুমের ব্যাঘাত ঘটায়।
 *বিছানায় শুয়ে ফোন ব্যবহার: এই অভ্যাস আমাদের সকলেরই প্রায় রয়েছে। স্মার্টফোনের এলইডি স্ক্রিন থেকে যে আলো ক্রমাগত চোখে আসে, তার প্রভাব পড়ে ব্রেণের উপর। এর ফলে ঘুমে সমস্যা দেখা দেয়।
 *ছুটির দিনে দীর্ঘক্ষণ ঘুম: আমাদের অভ্যাস ছুটির দিনগুলোয় বহুক্ষণ শুয়ে থাকা। এই অতিরিক্ত সময়ে ঘুমানোর ফলে রাত্রে ঘুম আসতে চায় না।
 *বিকালে বা সন্ধ্যায় কফি পান করা: সন্ধ্যা বা বিকালে প্রতিদিন কফি খেলে আমাদের ঘুমে প্রভাব পড়ে। সহজে ঘুম আসে না। মাঝে মধ্যে অবশ্য খাওয়াই যায়।
 *ঘুমানোর আগে মদ্যপান: ঘুমানোর আগে মদ্যপান উচিৎ নয়। শরীর গরম হয়ে যাওয়ার ফলে ঘুম আসে না।
To know more information; Click here.
 

Comments

Popular posts from this blog

ইঁদুরে কামড়ালে কী করবেন?

ইঁদুর কামড়ালে প্রথমে রক্ত বন্ধ করতে হবে।  ইঁদুর কামড়ালে কেমন যন্ত্রণা হয়, তা কেবল ভুক্তভোগীরাই জানেন। ইঁদুর ৬০টির বেশি রোগের জীবাণু বহন ও বিস্তার করে। এর মধ্যে রয়েছে প্লেগ, অ্যাইরোসিস, চর্মরোগ, কৃমি রোগ, হান্টা ভাইরাস, ইঁদুরে কামড়ানো জ্বর, টাইফয়েড, জন্ডিস, ক্ষেত্রবিশেষে জলাতঙ্ক। ইঁদুরে কীভাবে জীবাণু ছড়ায় * ইঁদুরের কামড় বা আঁচড়ের মাধ্যমে লালা দিয়ে জীবাণু ছড়ায়। * ইঁদুরের মলমূত্র ও লোমের মাধ্যমে জীবাণু ছড়ায়। ইঁদুরের কামড়ে শরীরে যা ঘটে * আক্রান্ত জায়গায় ব্যথা হয়, লাল হয়ে যায়, ফুলে যায়। * আক্রান্ত জায়গায় চুলকানি ও মাংসপেশিতে ব্যথা হতে পারে । * মাথাব্যথা ও জ্বর হতে পারে। * যদি ইনফেকশন হয়, তবে আক্রান্ত জায়গায় সমস্যা হয়ে জটিলতা হতে পারে। * কামড়ানোর পর আর কোনো জটিলতা হয় কি না, সেটি বোঝার জন্য আক্রান্ত ব্যক্তিকে কমপক্ষে ১০ দিন নজর রাখা প্রয়োজন এবং শরীরের যত্ন নেওয়া প্রয়োজন। ইঁদুরে কামড়ালে যা করবেন * প্রথমে রক্তক্ষরণ বন্ধ করতে হবে। * আক্রান্ত জায়গাটি পরিষ্কার গরম পানি ও সাবান দিয়ে ধুয়ে ফেলুন। * রক্তক্ষরণ বন্ধ করার জন্য পরিষ্কার কাপড়, গজ ব্যান্ডেজ দিয়ে ক...

অফলাইনে ওয়েবপেজ দেখতে চাইলে

ইন্টারনেটে কোনো ওয়েবপেজ চাইলে পরবর্তী সময়ে সংযোগ ছাড়াই দেখা যায়। এ জন্য ওয়েবসাইট দেখার সফটওয়্যার বা ব্রাউজারে কিছু সেটিংস পাল্টে নিতে হবে। জনপ্রিয় দুই ইন্টারনেট ব্রাউজার গুগল ক্রোম ও মজিলা ফায়ারফক্সে কীভাবে কাজটি করবেন, তা-ই থাকছে এখানে।        গুগল ক্রোমের জন্য জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোমে আছে সাইট ক্যাশ করে রাখার সুবিধা। ঘণ্টা খানেক আগে যে ওয়েবপেজ ইন্টারনেট সংযোগ ব্যবহার করে দেখেছেন সেটি পরে ইন্টারনেট সংযোগ ছাড়া আবার দেখতে হলে প্রথমে গুগল ক্রোম চালু করুন। এবার ক্রোমের অমনি বক্স বা অ্যাড্রেস বারে ‘chrome://flags/#show-saved-copy’ লিখে এন্টার বোতাম চাপুন অথবা অমনি বক্সে chrome://flags লিখে এন্টার চেপে আবার কি-বোর্ডের CTRL+F বোতাম চাপুন। সার্চ বক্সে Enable Show Saved Copy Button লিখুন। Enable Show Saved Copy Button নামের হলুদ একটি ক্রোম ফ্লাগস দেখতে পাবেন। এর ঠিক নিচের ড্রপডাউন মেন্যুতে ক্লিক করে Enable: Primary নির্বাচন করুন। ব্যাস হয়ে গেল। কাজটি পরীক্ষা করতে চাইলে ইন্টারনেট সংযোগ চালু থাকা অবস্থায় পছন্দের যেকোনো ওয়েবসাইট চালু করুন। এবার ইন্...