Skip to main content

চল্লিশের পর নারীর যেই শারীরিক পরীক্ষাগুলো করা জরুরি |

চল্লিশের পর নারীর শরীরে কিছু পরীক্ষা অবশ্যই করানো জরুরি।


চল্লিশের পর নারীর শরীরে বিভিন্ন রোগব্যাধি আক্রমণ করতে থাকে। তাই এ সময় কিছু পরীক্ষা করা খুবই জরুরি। জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।
1. থাইরয়েডের কার্যক্রম
থাইরয়েড সমস্যায় অনেক নারীই ভুগে থাকেন। অনেকের হাইপোথাইরয়েডিজম এবং অনেকের হাইপারথাইরয়েডিজম হয়। হাত-পায়ে ও গাঁটে ব্যথা, পা ফোলা ইত্যাদি থাইরয়েড সমস্যার লক্ষণ।
2. প্যাপ স্মেয়ার
এই পরীক্ষা অনেকেই এড়িয়ে যান। জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকি আছে কি না, এটি বোঝার জন্য এই পরীক্ষা করা হয়। ৩০ বছর থেকেই এ পরীক্ষা করা উচিত। আর অবশ্যই ৪০ বছরের পর এই পরীক্ষা দুই থেকে তিন বছর পরপর করতে হবে।
3. হৃৎপিণ্ড
বয়স বাড়তে থাকলে হৃদরোগের ঝুঁকিও বাড়ে। তাই চল্লিশের পর হার্ট ভালো আছে কি না, সেটি নিয়মিত চেকআপ করতে হবে।
4. ডায়াবেটিস
৪০ বছরের পর অনেক নারীই ডায়াবেটিসে আক্রান্ত হন। বিশেষ করে টাইপ-টু ডায়াবেটিসে। তাই ডায়াবেটিস আছে কি না, এই পরীক্ষাও করা উচিত।
5. রক্তচাপ
মেনোপজ হওয়ার পর উচ্চ রক্তচাপের আশঙ্কা বেড়ে যায়। মেনোপজ হওয়ার আগেই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। তাই চল্লিশের পর থেকে রক্তচাপ পরীক্ষা করা প্রয়োজন।
 6. হাড়ের ঘনত্ব
বয়স বাড়তে থাকলে হাড়ের ঘনত্ব কমতে থাকে। তাই ৪০ বছরের পরপরই হাড়ের ঘনত্ব পরীক্ষা করা প্রয়োজন। এতে অস্টিওপরোসিস প্রতিরোধ করা যায়। 
7. ম্যামোগ্রাম
স্তন ক্যানসার নারী শরীরের একটি জটিল অসুখ। স্তন ক্যানসারে ঝুঁকি বোঝার জন্য মেমোগ্রাম করতে পারেন।
8. ভিটামিন ডি
ভিটামিন ডি-এর অভাবে হাড়ের ক্ষয় হয়, অস্টিওপরোসিসের আশঙ্কা বাড়ে। ৪০ বছর পর থেকে নারীর শরীরে ভিটামিন ডি বেশি প্রয়োজন হয়। তাই ভিটামিন ডি পরীক্ষা করা উচিত।
9. চোখ
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের সমস্যা হতে শুরু করে। চোখে ছানি পড়া, চোখের শুষ্কতা, কম দেখার সমস্যা হতে পারে এ সময়। তাই চল্লিশের পর অবশ্যই চোখ পরীক্ষা করানো জরুরি।

Comments

Popular posts from this blog

অফলাইনে ওয়েবপেজ দেখতে চাইলে

ইন্টারনেটে কোনো ওয়েবপেজ চাইলে পরবর্তী সময়ে সংযোগ ছাড়াই দেখা যায়। এ জন্য ওয়েবসাইট দেখার সফটওয়্যার বা ব্রাউজারে কিছু সেটিংস পাল্টে নিতে হবে। জনপ্রিয় দুই ইন্টারনেট ব্রাউজার গুগল ক্রোম ও মজিলা ফায়ারফক্সে কীভাবে কাজটি করবেন, তা-ই থাকছে এখানে।        গুগল ক্রোমের জন্য জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোমে আছে সাইট ক্যাশ করে রাখার সুবিধা। ঘণ্টা খানেক আগে যে ওয়েবপেজ ইন্টারনেট সংযোগ ব্যবহার করে দেখেছেন সেটি পরে ইন্টারনেট সংযোগ ছাড়া আবার দেখতে হলে প্রথমে গুগল ক্রোম চালু করুন। এবার ক্রোমের অমনি বক্স বা অ্যাড্রেস বারে ‘chrome://flags/#show-saved-copy’ লিখে এন্টার বোতাম চাপুন অথবা অমনি বক্সে chrome://flags লিখে এন্টার চেপে আবার কি-বোর্ডের CTRL+F বোতাম চাপুন। সার্চ বক্সে Enable Show Saved Copy Button লিখুন। Enable Show Saved Copy Button নামের হলুদ একটি ক্রোম ফ্লাগস দেখতে পাবেন। এর ঠিক নিচের ড্রপডাউন মেন্যুতে ক্লিক করে Enable: Primary নির্বাচন করুন। ব্যাস হয়ে গেল। কাজটি পরীক্ষা করতে চাইলে ইন্টারনেট সংযোগ চালু থাকা অবস্থায় পছন্দের যেকোনো ওয়েবসাইট চালু করুন। এবার ইন্...