Skip to main content

Posts

নিরবিচ্ছিন্ন ঘুমের জন্য ত্যাগ করুন ৬টি বদঅভ্যাস

                      সুস্থভাবে বেঁচে থাকতে হলে ঘুমানো অত্যন্ত জরুরী। কম ঘুমের ফলে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে। মানসিক অবসাদ থেকে শুরু করে উদ্বেগে ভোগা,ডায়বেটিস, হার্টের রোগ, এমনকী কোনও কোনও ক্ষেত্রে ক্যানসারের সম্ভাবনাও থাকতে পারে।দিনের পর দিন ঘুম না হলে তা আপনাকে দ্রুতই মৃত্যুর দিকে নিয়ে যায়। মানুষের এমন কিছু বদঅভ্যাস থাকে যা ঘুম না হওয়ার পেছনে অন্যতম দায়ী। জেনে নিন সেই বদঅভ্যাগুলো সম্পর্কে এবং সময় থাকতে সেগুলো বদলে ফেলুন :   * বেশি রাতে খাওয়া-দাওয়া: কথায় আছে, ‘আরলি টু বেড অ্যান্ড আরলি টু রাইজ।’ বেশি রাত করে খাওয়াদাওয়া করার ফলে শরীরের ডাইজেস্টিভ সিস্টেমে সমস্যা দেখা দেয়। এর প্রভাব সরাসরি পড়ে আমাদের ঘুমের উপর। সহজে ঘুম আসতে চায় না।   * বিছানায় কাজ করা:   অফিসের কাজ আমরা অনেক ক্ষেত্রে বাড়িতে এনে করি। রাত জেগে কাজ করা ঘুমের ব্যাঘাত ঘটায়।   * বিছানায় শুয়ে ফোন ব্যবহার: এই অভ্যাস আমাদের সকলেরই প্রায় রয়েছে। স্মার্টফোনের এলইডি স্ক্রিন থেক...

উইন্ডোজ ১০ কম্পিউটারের গতি বাড়ান

  অভিজ্ঞরা বলে থাকেন, সাজসজ্জা ও যন্ত্রাংশ ব্যবস্থাপনায় উইন্ডোজ ৭ এবং এক্সপি সেরা, আর সে তুলনায় সর্বশেষ উইন্ডোজ ১০ খানিকটা ভারী অপারেটিং সিস্টেম। যাঁরা সম্প্রতি তাঁদের উইন্ডোজ হালনাগাদ করেছেন, তাঁরা সম্ভবত কিছুটা ধীরগতির অভিজ্ঞতা পাচ্ছেন, বিশেষ করে যাঁরা উইন্ডোজ ৭ ব্যবহার করে অভ্যস্ত। নতুন অনেক সেটিং যুক্ত হওয়ায় সেগুলো পরিবর্তন করে পুরোনো যন্ত্রাংশেও উইন্ডোজ ১০ চালিত কম্পিউটারের গতি অনেকটাই বাড়ানো সম্ভব।                  স্টার্টআপ   প্রোগ্রাম বন্ধ রাখা:   দ্রুত ব্যবহারের সুবিধা করতে কিছু প্রোগ্রাম কম্পিউটার চালু হওয়ার সঙ্গে সঙ্গে আপনা-আপনি চলতে থাকে। এগুলোই স্টার্টআপ আইটেম। এর মধ্যে অনেকগুলোর ব্যবহার খুবই সীমিত। তাই ব্যবহার কম এমন প্রোগ্রামগুলো স্টার্টআপ তালিকা থেকে বন্ধ করে দিলে কম্পিউটার কিছুটা গতি ফিরে পাবে। স্টার্টআপ তালিকাটা এখন থেকে পাওয়া যাবে টাস্ক ম্যানেজারে। এ জন্য স্টার্ট বোতাম বা টাস্কবারে ডান ক্লিক করে টাস্ক ম্যানেজার নির্বাচন করুন বা কি-বোর্ড থেকে একসঙ্গে Ctrl+Shift+Esc চ...

ইঁদুরে কামড়ালে কী করবেন?

ইঁদুর কামড়ালে প্রথমে রক্ত বন্ধ করতে হবে।  ইঁদুর কামড়ালে কেমন যন্ত্রণা হয়, তা কেবল ভুক্তভোগীরাই জানেন। ইঁদুর ৬০টির বেশি রোগের জীবাণু বহন ও বিস্তার করে। এর মধ্যে রয়েছে প্লেগ, অ্যাইরোসিস, চর্মরোগ, কৃমি রোগ, হান্টা ভাইরাস, ইঁদুরে কামড়ানো জ্বর, টাইফয়েড, জন্ডিস, ক্ষেত্রবিশেষে জলাতঙ্ক। ইঁদুরে কীভাবে জীবাণু ছড়ায় * ইঁদুরের কামড় বা আঁচড়ের মাধ্যমে লালা দিয়ে জীবাণু ছড়ায়। * ইঁদুরের মলমূত্র ও লোমের মাধ্যমে জীবাণু ছড়ায়। ইঁদুরের কামড়ে শরীরে যা ঘটে * আক্রান্ত জায়গায় ব্যথা হয়, লাল হয়ে যায়, ফুলে যায়। * আক্রান্ত জায়গায় চুলকানি ও মাংসপেশিতে ব্যথা হতে পারে । * মাথাব্যথা ও জ্বর হতে পারে। * যদি ইনফেকশন হয়, তবে আক্রান্ত জায়গায় সমস্যা হয়ে জটিলতা হতে পারে। * কামড়ানোর পর আর কোনো জটিলতা হয় কি না, সেটি বোঝার জন্য আক্রান্ত ব্যক্তিকে কমপক্ষে ১০ দিন নজর রাখা প্রয়োজন এবং শরীরের যত্ন নেওয়া প্রয়োজন। ইঁদুরে কামড়ালে যা করবেন * প্রথমে রক্তক্ষরণ বন্ধ করতে হবে। * আক্রান্ত জায়গাটি পরিষ্কার গরম পানি ও সাবান দিয়ে ধুয়ে ফেলুন। * রক্তক্ষরণ বন্ধ করার জন্য পরিষ্কার কাপড়, গজ ব্যান্ডেজ দিয়ে ক...

কেন হয় মাথাব্যথা ?

                  মাথাব্যথাকে হালকাভাবে নেবেন না।  মাথাব্যথাকে সাধারণত ভাগ করা হয় কারণ, সময়, তীব্রতা—এসবের ওপর নির্ভর করে। মাথাব্যথা কখনো কখনো শরীরের জটিল রোগের লক্ষণ হিসেবে প্রকাশ পায়। তাই একে হালকাভাবে নেওয়ার কিছু নেই। এখনকার বেশিরভাগ মাথাব্যথা হয় আধুনিক জীবনযাপনের অভ্যাসের কারণে। ডায়াবেটিক, ওজনাধিক্য, হৃদরোগের মতো মাথাব্যথাও বর্তমান সময়ের অন্যতম একটি শারীরিক সমস্যা। মাথাব্যথার কারণ জানিয়ে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই প্রকাশ করেছে একটি প্রতিবেদন। আপনি কি জানেন যাদের রক্তচাপ কম থাকে, তাদের মাথাব্যথা থাকতে পারে? মাথায় অক্সিজেন না পৌঁছানোর কারণে এমন সমস্যা হতে পারে। ধূমপান মাথাব্যথার একটি অন্যতম কারণ। সিগারেটের মধ্যে যেসব রাসায়নিক পদার্থ থাকে, এগুলো মাথাব্যথা তৈরি করতে পারে। শরীরে পানির অভাব হলে মাথাব্যথা হতে পারে। পাতলা পায়খানা, মদ্যপান, ক্যাফেইন গ্রহণ ইত্যাদি পানিশূন্যতা তৈরি করে মাথাব্যথা ঘটাতে পারে। বিষণ্ণতা মাথাব্যথার আরেকটি কারণ। কখনো কখনো মাথায় আঘাত, খুলি, ঘাড়ে আঘাত মাথাব্যথার কারণ হয়। চোখের সমস্যা...

গুগল ক্রোমের গতি কমে গেলে কি করণীয় ?

বিশ্বের প্রায় অর্ধেক ইন্টারনেট ব্যবহারকারী ওয়েবসাইট দেখার সফটওয়্যার বা ব্রাউজার হিসেবে বেছে নেন গুগল ক্রোম। জনপ্রিয়তার বিচারে তাই এটি যে শীর্ষে , তা বলার অপেক্ষা রাখে না। আবার কম্পিউটারের গতি কমিয়ে দেয় বলেও দুর্নাম আছে একসঙ্গে অনেক ট্যাব খুলে রাখা , অপ্রয়োজনীয় এক্সটেনশন যুক্ত করা এবং অনেক প্লাগ-ইনসের ব্যবহার আপনাকে ঝামেলায় ফেলতে পারে। এখানে তাই কিছু চটজলদি পরামর্শ দেওয়া হলো। এগুলো অনুসরণ করে গুগল ক্রোমের গতি বাড়িয়ে আপনার কম্পিউটারের কর্মক্ষমতা বাড়াতে পারেন। অব্যবহৃত প্লাগ-ইন সরিয়ে ফেলুন ক্রোমের অ্যাড্রেস বারে ‘chrome://plugins’ লিখে এন্টার করুন। প্লাগ-ইনসের তালিকা দেখাবে। প্লাগ-ইন ব্যবহার করেন না কিংবা কম ব্যবহার করা হয় , সেটি Disable করে দিন। বাকি প্লাগ-ইন আয়ত্তে রাখুন অপ্রয়োজনীয় প্লাগ-ইনস মুছে দেওয়ার পর যেগুলো থাকে , সেগুলো যেন ক্রোমের ওপর কম প্রভাব ফেলে সে ব্যবস্থা করে রাখতে পারেন। প্রয়োজন বাদে বাকি সময় এগুলো থামিয়ে রাখা যায়। এ জন্য সেটিংসে গিয়ে একদম নিচে show advanced settings - এ ক্লিক করে privacy- এর নিচের content settings- এ ক্লিক করুন। এরপর plugins থেকে Let me chose...